আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘আল-মায়াদিন’ চ্যানেল হতে প্রচারিত এক প্রতিবেদনে লেবানন সেনাবাহিনী’র গোয়েন্দা বিভাগের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে : বৈরুতের বে’রুল হাসান অঞ্চলে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে বোমা হামলায় অংশগ্রহণকারী ২ আত্মঘাতী ব্যক্তির একজনের পরিচয় মিলেছে।
আল-মায়াদিনের প্রতিবেদক জানিয়েছেন : আত্মঘাতী এ ব্যক্তির নাম ‘নাদ্দাল হিশাম আল-মুগাইর’, সে ফিলিস্তিনের নাগরিক।


তার সংযোজন : লেবাননে তৎপর তাকফিরী একটি গ্রুপের নেতা ‘আহমাদ আল-আসিরের’ অন্যতম সমর্থক ছিল আল-মুগাইর।
লেবাননের এ টিভি চ্যানেল দাবী করেছে যে, লেবানন সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত ফিলিস্তিনী নাগরিক আল-মুগাইরের ছবি দেখার পর তার পরিবারের সকল সদস্য বাড়ী ছেড়ে পালিয়েছে। তবে তার পিতা বর্তমানে সেনাবাহিনী’র গোয়েন্দা বিভাগে আটক রয়েছেন।